,

‘শরীর নিয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি’

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার পররাগিনি এমএমএস ফ্র্যাঞ্চাইজির ওয়েব সিরিজ নিয়ে হাজির একতা কাপুর। রাগিনি এমএমএস রিটার্নস নামের ওয়েব সিরিজটিতে রাগিনি চরিত্রে অভিনয় করছেন কারিশমা শর্মা। পোস্টার থেকে শুরু করে ট্রেইলার সব কিছুতেই এ অভিনেত্রীর খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্য সবার চোখ কপালে তুলেছে।

এর আগে ‘পবিত্র রিশতা’ ও ‘ইয়ে হ্যায় মহব্বতে’ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কারিশমা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এতে খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সৈন্যের মতো এবং পরিচালক কর্নেল। তিনি আমাদের যা বলেন আমরা তাই করি। এটা আমাদের কাজের একটি অংশ। বাস্তব জীবনে আমরা সবাই অন্তরঙ্গ হই, তাহলে একই কাজ ক্যামেরার সামনে করলে সমস্যা কোথায় বুঝতে পারি না। সত্যি কথা বলতে, শরীর নিয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজের পর আর কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে হোটেল মিলান নামের একটি সিনেমার শুটিং করেছি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কুনাল রয় কাপুর এবং পরিচালনা করছেন বিশাল মিশ্র। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে এটি মুক্তি পাবে। এছাড়া বেশ কয়েকটি সিনেমায় চুক্তির কথা হচ্ছে।’

এছাড়া রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে সিমরান চরিত্রে অভিনয় করছেন রিয়া সেন। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা একটি পরিত্যাক্ত কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। এটি প্রযোজনা করছেন একতা কাপুর এবং পরিচালনা করছেন সুযশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে