,

বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অং সান সুচির প্রস্তাবিত আলোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশ চায় রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধান। আর এজন্য জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার-জাতিসংঘের ত্রিমুখী ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ, নাগরিকত্ব ও ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন করা এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিকল্প নেই।

রবিবার কক্সবাজারের উখিয়ায় থ্যাংখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ত্রাণ বিতরণ শেষে বিকেলে কুতুপালং শরণার্থী শিবিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

ইনু বলেন, ‘রাজাকার-জামায়াত-বিএনপি ছাড়া দেশবাসী ও বিশ্ববাসী সবাই শেখ হাসিনার পাশে রয়েছেন। রাজনীতিকে পাশে সরিয়ে রেখে মানবতাকে সবার ওপরে তুলে ধরে শেখ হাসিনা যখন শরণার্থীদের রক্ষা ও সংকট নিরসনে শান্তিপূর্ণ উদ্যোগ নিয়েছেন, তখন বিএনপি এর সমালোচনায় লিপ্ত। কারণ তারা এক্ষেত্রে গঠনমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি।

তথ্যমন্ত্রী এসময় রোহিঙ্গা উদ্বাস্তুদের মানবিক সহায়তা দিতে এগিয়ে আসায় কক্সবাজার ও বান্দরবানবাসী, প্রশাসনিক কর্মচারিবৃন্দ ও দেশ ও বিদেশে সঠিক চিত্র তুলে ধরার জন্য সকল গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে