,

শাহরুখ-পুত্র আব্রামের মা গৌরী নন! তাহলে কে?

news-image

বিনোদন ডেস্ক : খ্যাতির বিড়ম্বনা এই, খ্যাতিমানের জীবনে ব্যক্তিগত বলে কোনও জায়গা থাকে না। এই মুহূর্তে সব থেকে বেশি মাত্রায় যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম চলছে সোশ্যাল মিডিয়ায়, তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান।

উন্মুক্ত প্রশ্নোত্তরের ফোরাম কোরা-য় এই মুহূর্তে বিপুল বিতর্ক তাঁর কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে। না, শাহরুখের এই ৪ বছর বয়সী দেবদূত-সুলভ চেহারার শিশুপুত্রটির কোনও দায় এতে নেই। প্রশ্ন আর বাহাস, তার মা-কে তা নিয়ে।
তর্কের মূলে রয়েছে একটি তথ্য। যা এই মুহূর্তে বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভাইরাল। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম নাকি সারোগেটেড চাইল্ড। অর্থাৎ শাহরুখ তার বাবা হলেও তার গর্ভধারিনী মা শাহরুখ-পত্নী গৌরী খান নন। অর্থাৎ এই সন্তানের জন্মের জন্য শাহরুখ গর্ভধাত্রীর আশ্রয় নিয়েছিলেন।

সংবাদমাধ্যমে পরিবেশিত তথ্য অনুসারে, শাহরুখ ও গৌরীর দুই সন্তান— আরইয়ান খান এবাং সুহানা খান। খান দম্পতি তৃতীয় সন্তানের পরিকল্পনা করছিলেন। দু’বছর চেষ্টার পরে কোনও ফল না হওয়ায় তাঁরা দত্তক নেওয়ার কথা ভাবতে শুরু করেন। বেশ কিছু আত্মীয় তাঁদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর শরণাপন্ন হতে বলেন। এই পদ্ধতিতে অন্য কোনও গর্ভধাত্রীর সাহায্যে সন্তান লাভ করা যায়। সন্তানাকাঙ্ক্ষী দম্পতির শুক্রাণু ও ডিম্বাণু এই পদ্ধতিতে অন্য কোনও মহিলার গর্ভে প্রতিস্থাপন করতে হয়। ভ্রূণ সেখানেই বাড়ে।

খান দম্পতি তাঁদের তৃতীয় সন্তানের জন্য আইভিএফ-এরই শরণ নেন। তবে, গর্ভধাত্রীর নাম গোপন রাখা হয়। বলিউডে এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কিছু তারকা-সন্তান এই পদ্ধতিতে জন্মেছে। আমির খান ও কিরণ রাওয়ের সন্তানও এই পদ্ধতিতে জন্ম নিয়েছেন। কিন্তু ঝামেলা পাকে শাহরুখের বেলাতেই। কে শাহরুখের সন্তানের গর্ভধাত্রী, তাই নিয়ে জল ঘোলা হতে শুরু করে।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তার সারমর্ম এই—শহারুখ-গৌরীর কোনও আত্মীয়াই নাকি রাজি হন গর্ভধাত্রী হিসেবে অবতীর্ণ হতে। এবং এই পদ্ধতিতেই আব্রাম ভূমিষ্ঠ হয়। তাই যুক্তি অনুযায়ী, গৌরী খান আব্রামের গর্ভধারিনী নন। আব্রামের জন্মের জন্য তাঁর ডিম্বাণু ব্যবহৃত হয়েছিল মাত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ