,

রোহিঙ্গাদের পাঠিয়ে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার : অর্থমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।’

এ সময় স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে