,

জঙ্গি মেহেদীর ল্যাপটপে চাঞ্চল্যকর তথ্য

news-image

নিউজ ডেস্ক : র‌্যাম্পের মডেল থেকে জঙ্গি কার্যক্রমের খাতায় নাম লেখানো মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা হওয়ার চেষ্টা করেছিল। ইন্টারনেটের মাধ্যমে তার সঙ্গে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়মিত যোগাযোগ ছিল। তার কাছ থেকে উদ্ধার করা একটি ল্যাপটপ থেকে র‌্যাব এসব তথ্য পেয়েছে।

চার দিনের রিমান্ডের দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, মেহেদী হাসান নব্য জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। সে খুব কৌশলী। এ কারণে র‌্যাম্প মডেলিংয়ের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাত। যাতে সহজে কেউ তার কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে না পারে। তার সঙ্গে বিদেশি মৌলবাদী গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশেষ করে নাশকতার পরিকল্পনা করে বিদেশি টাকায় বোমা তৈরির প্রস্তুতি নিয়েছিল সে।

অপরদিকে, মেহেদী হাসান র‌্যাবের হাতে ধরা পড়ার পর তার কাছ থেকে তৌহিদ, সাজিদ, কামাল ও অপুসহ আরো অন্তত ২০ জন নব্য জেএমবি সদস্যের নাম জানতে পেরেছে র‌্যাব। তাদের গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে মেহেদী জানায়, ব্রিগেড আদ-দার-ই কুতনী’কে শক্তিশালী করতে তার মাধ্যমে উদ্বুদ্ধ সদস্যরা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। ওইসব সদস্যরা নিয়মিতভাবে তাকে ইয়ানত (অর্থ) দিত। যা পরবর্তীতে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশে জঙ্গি কার্যক্রমে ব্যয় হতো। এছাড়া নব্য জেএমবিকে সংগঠিত করতে অর্থাত্ জঙ্গিবাদের অর্থায়ন করে এমন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছিল। ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র চারটি ভাগ রয়েছে বলে র‌্যাবকে জানিয়েছে মেহেদী। এর মধ্যে রয়েছে আনসার (সাহায্যকারী), মুহাজির (যোদ্ধা), সালাফি আলেম বোর্ড ও অর্থ প্রদানকারী। মেহেদীর সংগ্রহে থাকা এই চার অংশের সদস্যদের সংগঠনের প্রতি আনুগত্য পরীক্ষা করার জন্য বাইয়্যাত (শপথ) পড়িয়ে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল সে।

এরই মধ্যে ঢাকা, টাঙ্গাইল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় উদ্বুদ্ধ সদস্যদের মাঝে শপথ (বাইয়্যাত) প্রদান করে সে। ওই শপথ (বাইয়্যাত) এর ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে উগ্রবাদী চ্যানেলে প্রচারের মাধ্যমে সে সহযোগীদের উদ্বুদ্ধ করতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে