সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ঘরে আগুনে প্রাণ গেল মায়ের, দগ্ধ ২ শিশু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় একটি ঘরে আগুন লেগে মায়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে তার দুই শিশুসন্তান।

রোববার ভোর পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মা জেসমিন আক্তারের (৪০) মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছেলে জিসান (১২) ও মেয়ে সানজিদা আক্তার (৯)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রাত পৌনে ৪টার দিকে মধ্য বাড্ডার সোনাকাটরা এলাকায় একটি আসবাবপত্রের দোকান ও পাশের টিনশেড ঘরে আগুন লাগে। ভোর ৫টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মা জেসমিন মারা যান।

স্থানীয়রা জানান, জেসমিনের স্বামী আব্বাস আলী কাতারপ্রবাসী। দুই সন্তানকে নিয়ে জেসমিন ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, জেসমিনের শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জিসানের শরীরের ৩০ ভাগ এবং সানজিদার দেহের ২৮ ভাগ পুড়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা