,

কাইলি জেনার অন্তঃসত্ত্বা!

news-image

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হতে চলেছেন মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ২০ বছর বয়সি কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কট। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পিপল ম্যাগাজিন।

সূত্রের দেয়া তথ্যমতে, চলতি মাসের শুরুতে বন্ধুদের কাছে এই সুসংবাদটি ফাঁস করেছেন এই র‌্যাপার ও রিয়েলিটি শো তারকা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কয়েক সপ্তাহ আগে তারা বন্ধুদের কাছে বিষয়টি বলা শুরু করে। পরিবারের সদস্যরা অনেক আগে থেকেই জানতেন। ট্রাভিসের সঙ্গে কাইলিও ব্যাপারটিতে অনেক উচ্ছ্বসিত।’

জানা গেছে, ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত কাইলি চার মাসের অন্তঃসত্ত্বা। অন্য এক সূত্র বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু তার (কাইলি) কাছে এর চেয়ে আনন্দের বিষয় কিছু নেই। তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। ট্রাভিস খুব ভালো ব্যক্তি।’

চলতি বছরের এপ্রিলে মার্কিন র‌্যাপার টায়গার সঙ্গে বিচ্ছেদ হয় কাইলির। এরপর ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সবকিছু কিছু ঠিক থাকলে কার্দাশিয়ান পরিবারে আগমন ঘটছে আরো একটি শিশুর। এছাড়া কাইলির বোন কিম কার্দাশিয়ানও সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে