,

রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী

news-image

আরাকানে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সোয়া চার লাখ রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে সেনাবাহিনী।

শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী এই কাজ শুরু করে।

এরআগে এ প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাবে। স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে কাজ করবে তারা।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। এছাড়াও প্রতি ঘণ্টায় ২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, শরণার্থী ও ত্রাণ বিষয়ক হাইকমিশনার আবুল কালাম, কক্সবাজারের পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে