সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানির সঙ্গে নাচতে চেয়েছিলেন সঞ্জয়

news-image

বিনোদন ডেস্ক : ভূমি সিনেমার আইটেম গান ‘ট্রিপি ট্রিপি’। এ গানে কোমর দুলিয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। প্রকাশের পর থেকে বেশ সাড়া ফেলেছে গানটি। আর এ গানে সানির সঙ্গে নাচতে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু সিনেমার চিত্রনাট্যের কারণে খলনায়ক অভিনেতাকে গানটিতে রাখা সম্ভব হয়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক উমাং কুমার।

এর আগে ম্যারি কম, সর্বজিৎ-এর মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন উমাং কুমার। এ নির্মাতার দেয়া তথ্যমতে, সঞ্জয় তাকে ‘ট্রিপি ট্রিপি’ গানে রাখার অনুরোধ করেন। সঞ্জয়ের দাবি, সিনেমায় কোনো গান নেই। অন্তত এই গানটিতে তাকে রাখা হোক। কিন্তু পরিচালক তার এই অনুরোধ রাখেননি। পরবর্তীতে এর ব্যাখ্যা হিসেবে এ নির্মাতা সঞ্জয়কে বুঝিয়েছেন, চিত্রনাট্যে এ অভিনেতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে গানটিতে তাকে রাখা সম্ভব নয়। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

দীর্ঘ বিরতির পর ভূমি সিনেমার মাধ্যমে ফের পর্দায় হাজির হয়েছেন সঞ্জয়। বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। এর প্রযোজনা করেছে টি-সিরিজ ও লিজেন্ড স্টুডিওস। ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ভূমি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা