,

বহুদিন পর তাদের হল দেখা

news-image

ববিতা এবং পূর্ণিমা, অভিনয়জীবনের চাইতে বর্তমানে তাদের ব্যক্তি জীবনের ব্যস্ততা অনেক বেশি। আর তারা দুজনই নিয়মিত এখন আর চলচ্চিত্রে অভিনয় করেন না। কিন্তু ববিতা মাঝেমধ্যে সিনেমাকেন্দ্রীক আয়োজনে উপস্থিত হন। অন্যদিকে পূর্ণিমা ছোটপর্দায় বিশেষ দিবস কেন্দ্রীক কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ততার সঙ্গে সময় কাটান।

ছবিটি পূর্ণিমার ফেসবুক থেকে সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের এ দুই তারকা অভিনয়শল্পীর মধ্যে পেশাগত আর পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক দিন হয় দেখা হয় নি। কিন্তু পূর্ণিমা গতকাল (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যটাসের মাধ্যমে জানান, গতকাল তাদের দেখা হয়েছে। যদিও এর বেশি কিছু আর পূর্ণিমা লিখেন নি। সাথে ক্যাপশন জুড়ে দিয়েছেন।

পূর্ণিমা লিখেন, ‘আমার প্রথম সিনেমার জন্য যে মানুষটি আমার মেকআপ করেছিলেন এবং যার জন্য আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছি…। সে মানুষটির সঙ্গে বহুদিন পর আজ আমার দেখা হয়েছে। তিনি আর কেউ নন আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ববিতা। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ ম্যাম। সৃষ্টিকর্তা আপনার ভালো করুন সব সময়।’

ছবিটি পূর্ণিমার ফেসবুক থেকে সংগৃহীত

এদিকে ঢাকার বাড়িতে বাগান করা, পাখি পালন করেই সময় কাটে ববিতার। ড্রিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত হিসেবে তিনি কাজ করছেন। আর পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পূর্ণিমা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে