,

সাইফ কন্যার দাপটে অতিষ্ঠ পরিচালক

news-image

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের বলিউড অভিষেক শুরু হয়ে গিয়েছে। তেমনি করে সাইফ আলি খান ও অমৃতা সিং কন্যা সারা আলি খান। ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। শুটিং শুরুর আগেই তারকাসুলভ আচরণ করছেন সারা। আর এতেই অতিষ্ঠ শুটিং সেটের কলাকুশলীরা।

সারার তারকাসুলভ হাবভাব নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। এদিকে ছবির কাজ চলছে উত্তরখণ্ডে। প্রতিদিনই নাকি সেটে দেরি করে আসছেন সারা। তারপর নিজের লুক নিয়েও মাথাব্যথা প্রয়োজনের তুলনায় বেশি। সারাক্ষণ পড়ে রয়েছেন পোশাক আর মেকআপ নিয়ে। ফলে শুটিংয়ের জন্য তৈরি হতেও তার দেরি হয়।

এছাড়া অসংখ্যবার মেকআপ বদলাচ্ছেন তিনি। বারবার নিজের ছবি তুলছেন, তা কাউকে পাঠিয়ে দিয়ে মতামত চাইছেন। যা উত্তর আসছে, তার ভিত্তিতে ফের বলছেন, মেকআপ বদলাতে। ফলে শুটিংয়ে অস্বাভাবিক দেরি হচ্ছে।

এছাড়াও বলিউডের তারকাদের সেটে দেরি করে আসা ফ্যাশন, তা সকলের জানা। কিন্তু একটা ছবিও মুক্তি পাওয়ার আগে সারার হাবভাব দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। এদিকে ‘কেদারনাথ’ ছবির পরিচালক অভিষেক কাপুর নাকি সারাকে বোঝাতে গিয়েছিলেন। কিন্তু শোনেননি সারা। তার বদমেজাজের কারণে অতিষ্ঠ কলাকুশলীরা।

কিন্তু এখন বলিউডে পেশাদারিত্বই সব। এমন আচরণ ত্যাগ না করলে হয়ত দ্রুত বলিউড অভিষেকের শুরুই শেষ ছবিতে পরিণত হতে পারে বলে ধারণা করছেন অনেকে। ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে