সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরিনের যে অন্তরঙ্গদৃশ্যে সেন্সরের আপত্তি!(ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : হেট স্টোরি-থ্রি সিনেমায় অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা আকসার-টু।

এর ‘আজ জিদ’ গান নিয়ে এবার আপত্তি তুলেছে ভারতীয় সেন্সর বোর্ড। এতে জেরিন খান ও গৌতম রোড়েকে রোমান্স করতে ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটি টিভি দর্শকদের জন্য উপযুক্ত নয় বলে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু কেন এটি আপত্তিকর তার কোনো ব্যাখ্যা পাননি সিনেমার পরিচালক অনন্ত নারায়ণ মহাদেব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না কেন সেন্সর বোর্ড মনে করছে এটি দর্শকের জন্য উপযুক্ত না। গানটি ইউটিউবে রয়েছে এবং যারা দেখেছেন কেউ এর কনটেন্ট নিয়ে আপত্তি করেননি। এতে নায়ক-নায়িকাদের রোমান্স আপত্তিকরভাবে দেখানো হয়নি। ’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সেন্সর বোর্ডের সদস্যরা বুঝতে পারছেন না কোন পদ্ধতিতে কাজ করতে হবে। আমি আশা করছি, তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আমাদের প্রচারণার পরিকল্পনা অনুযায়ী গানটি টেলিভিশনে মুক্তি দেওয়ার অনুমতি দিবেন। ’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা