সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরেও ভালো নেই ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু সেখানেও ভালো নেই তিনি। বাবার এই শারীরিক অসুস্থতার এই সময়ে দেশাবাসীর কাছে দোয়া চাইলেন তার মেয়ে ওলিজা মনোয়ার।

মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডিপজল। তড়িঘড়ি করে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি করানো হলে অবস্থার খুব একটা পরিবর্তন না হওয়ায় দ্রুতই বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে নামকড়া হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।

সিঙ্গাপুর থেকে মোবাইল মেসেঞ্জারে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে ওলিজা বলেন, এই মুহূর্তে বাবা খুব একটা ভালো নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

এরআগে মঙ্গলবার হঠাৎ করেই হার্টে সমস্যা দেখা দেয় ডিপজলের। ফুসফুসেও পানি জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন খবরই জানিয়েছিলেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা