সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল জয়ার ‘খাঁচা’

news-image

বিনোদন ডেস্ক : দেশভাগের গল্প নিয়ে নির্মিত ‘রাজকাহিনী’ ছবিতে জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়েছিল। আবারও দেশভাগের গল্পের ছবিতে অভিনয় করেছেন জয়া। তবে এবার বাংলাদেশে, আকরাম খান পরিচালিত ছবিটির নাম ‘খাঁচা’।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এখানে জয়ার চরিত্রের নাম ‘সরোজিনী’। ছবিটি আজ সারা দেশের ছয়টি হলে মুক্তি পেয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার শো রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখেছেন বলে জানান পরিচালক আকরাম খান। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘হলে পরিপূর্ণ দর্শক ছিল। এটা দেখে অনেক স্বস্তি পেয়েছি। দর্শকের ছবিটি ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক হবে। ছবিটি দেরিতে মুক্তি পেলেও অনেক ভালো লাগছে।’

‘খাঁচা’ ছবিটি ২০১১-১২ সালে সরকারি অনুদান পায়। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৫ সালের শেষের দিকে ছবির কাজ শুরু হয়েছিল। ছবির শুটিং মুন্সীগঞ্জের দোহার, নড়াইলের লোহাগড়ার ইতনা ও নাটোরের বিভিন্ন জায়গায় হয়েছে।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারের দেশত্যাগের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিতে জয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, কায়েস চৌধুরী, রানী সরকার ও শিশুশিল্পী পিদিম।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা