,

সাইফ কন্যার ব্যবহারে অস্থির শুটিং ইউনিট

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। অনেকটা ঢাকঢোল পিটিয়ে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। এতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে ভারতের উত্তরখণ্ডে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। কিন্তু শুটিং ইউনিটের লোকজন সারা আলী খানের ব্যবহারে অস্থির হয়ে পড়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সারার এটি প্রথম সিনেমা হলেও শুটিংয়ে দেরিতে আসতে শুরু করেছেন তিনি। আসার পর প্রচুর সময় নিয়ে মেকআপ করছেন। এখানেই শেষ নয়, মেকআপ শেষ হওয়ার পর নিজের সেলফি তুলছেন নানা দিক থেকে। সেই ছবি আবার হোয়াটসঅ্যাপ মারফত কাউকে পাঠাচ্ছেন। তারপর সেখান থেকে সম্মতি এলে তবেই শুটিং শুরু করছেন তিনি। আবার সম্মতি না এলে নতুন করে মেকআপ করার আবদার করছেন সারা। সারার এমন ব্যবহারে নাকি ক্ষুব্ধ সিনেমাটির কলাকুশলীরা।

এ বিষয়ে শুটিং ইউনিটের অনেকে সিনেমাটির পরিচালক অভিষেক কাপুরের কাছে অভিযোগ করেছেন। পরিচালকও নাকি আলাদা করে সারাকে বোঝানোর চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে অভিষেক কাপুর সারাকে বলেছেন, ‘তার বাবা-মা দুজনই বলিউড তারকা হতে পারেন কিন্তু তাকে বি-টাউনের মাটিতে জায়গা পেতে হলে এমন বদমেজাজ ত্যাগ করতে হবে। আর সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। সকলের সহযোগিতাতেই একটা ভালো সিনেমা তৈরি হতে পারে। সিনেমা ভালো হলে তবেই তা প্রেক্ষাগৃহে দর্শক টানবে।’

তবে অভিষেকর এসব কথা নাকি কানেই তুলেননি নবাব-কন্যা। তার সেলফি পাঠানো এখনো অব্যাহত রয়েছে। তবে তিনি কাকে সেলফি পাঠান তা কেউ জানেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে