,

আল্লু অর্জুন সর্বেসর্বা: রামা রাও

news-image

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা নান্দামুরু তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

অন্যদিকে রয়েছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ রামা রাও জুনিয়র। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় প্রশ্ন করা হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার প্রিয় নৃত্যশিল্পী কে? কোনোরকম দ্বিধা ছাড়াই রামা রাও বলেন, ‘আল্লু অর্জুন। ও সর্বেসর্বা।’

ফিল্ম ইন্ডাস্ট্রি ও বাইরে কে আপনার ভালো বন্ধু? এমন প্রশ্নের জবাবে রামা জুনিয়র বলেছিলেন, ‘রাম চরণ, মহেশ বাবু, আল্লু অর্জুন এবং আমি খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে সম্পর্কটাও অনেক ভালো।’

ব্যক্তিগত জীবনে আল্লু অর্জুন ও রামা রাও জুনিয়র খুব ভালো বন্ধু হলেও একই সময়ে দুই বন্ধুর সিনেমা মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্তরা দ্বন্দ্বে লিপ্ত হলেও তাদের মধ্যে কোনো শত্রুতা দেখা যায়নি।

২১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রামা রাও অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘জয় লাভা কুসা’। এতে তিনটি চরিত্রে দেখা যাবে তাকে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে