,

চলচ্চিত্র ফোরামে শাকিবের পদ

news-image

 

বিনোদন ডেস্ক :গত কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করছে। গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র পরিবার যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতির দাবিতে আন্দোলনেও নামে। এছাড়া বিভিন্ন কারণে শাকিব খানকে বয়কট ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করেন চলচ্চিত্রের এ সংগঠন।

এদিকে নতুন একটি সংগঠন করার পরিকল্পনা করছেন আব্দুল আজিজ, শাকিব খানসহ অন্যান্যরা। এতে পর পর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত শাকিব খানকে কোন পদে দেখা যাবে তা নিয়ে শাকিব ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। চলচ্চিত্রাঙ্গনে শোনা যাচ্ছে, শাকিব খানকে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যাবে। ২ অক্টোবর ‘চলচ্চিত্র ফোরাম’ এর কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। তবে এর আগেই গোপন সূত্রে জানা যায়, চিত্রনায়ক শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়েছে।

সূত্রটি আরো জানান, শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদ দেওয়া হয়েছে। আর তিনি এই পদে থাকবেন বলেও জানিয়েছেন।

সম্প্রতি ‘চলচ্চিত্র ফোরাম’ শিরোনামে নতুন একটি সংগঠনের নাম নিবন্ধন করা হয়েছে। এতে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও নির্মাতা কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করতে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা কাজী হায়াৎ।

জানা যায়, এ সংগঠনের সঙ্গে রয়েছেন প্রযোজক মোহাম্মদ হোসেন, আব্দুল আজিজ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, চিত্রনায়িকা মৌসুমী, ববি, ইকবালসহ অনেকে। এছাড়াও চিত্রনায়ক বাপ্পারাজকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখার কথাও শোনা যাচ্ছে।

কয়েকদিন আগে চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুকের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছেন। এ সময় চলচ্চিত্র পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। এরপর শাকিব খানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন চলচ্চিত্র পরিবার। কিন্তু এখন পাল্টা সংগঠন করা হলে দ্বন্দ্বের অবসান কতটা হলো সেটাই প্রশ্ন? এক রাজ্যে দুই নেতৃত্ব কতটা সুফল বয়ে আনবে চলচ্চিত্র শিল্পে সেটাই দেখার অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে