,

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদফতরের দুই ভুয়া কর্মকর্তা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের নাম করে রাইস মিল থেকে চাঁদা নেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মৃত আবদুল বারেকের ছোলে আবদুর রশিদ (৬৯) ও একই উপজেলার আবদুল মান্নানের ছেলে ফকির মিরাজ আলী (৪৮)।

রাইস মিল মালিকরা জানান, দুপুরে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে রশিদ ও মিরাজ উপজেলার খড়িয়ালা এলাকার মেসার্স শাহ্ আলম ব্রাদার্স ও সোনারামপুরে মেসার্স শাহ্জালাল অটো রাইস মিল পরিদর্শনে যান। পরে তারা পরিবেশ দূষণ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন তৈরির কথা বলে শাহ্ আলম ব্রাদার্স ও শাহ্জালাল অটো রাইস মিল থেকে টাকা নেন। এ সময় মিল মালিকদের সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়া হয়।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, আমরা যাচাই-বাছাই করছি।তাদের কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে