,

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন যোগ হচ্ছে ৬০ নবজাতক

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ থেকে ১৬ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছে। তাদের মধ্যে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী সন্তানের জন্ম দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস জানিয়েছে, সন্তানসম্ভবা নারীদের জন্য বিনা খরচে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ২৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া ও টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছেন তিন হাজার ১৪ জন রোহিঙ্গা। এখনও ২০০ রোহিঙ্গার এসব হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ ডায়রিয়া ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে