সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোয়েল রিল্যাক্স, কোনো ব্যাপার না’

news-image

বিনোদন ডেস্ক : ‘ব্যাংককে শুটিং করতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার পর পরই শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বিমান ল্যান্ড করতে একটু দেরি হয়ে যায়। এ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল কারণ আমার জন্য পুরো শুটিং ইউনিট বসে থাকবে। দেশের বাইরে গিয়ে সময় নষ্ট করা মানে প্রতি সেকেন্ডে অনেক টাকা খরচ হওয়া। এদিকে আমার হাজবেন্ড ফোন করে বলে, ‘শোন তাড়াতাড়ি শুটিংয়ে যাও। সময় ওয়েস্ট করো না।’ এদিকে দেবকে ফোনে বলি, ‘দেব আমি স্যারি। আসতে লেট হয়ে গেছে। আমি আসছি।’দেব বলে, ‘কোয়েল রিল্যাক্স, কোনো ব্যাপার না। নিচে গাড়ি অপেক্ষা করছে। আগে তৈরি হও তারপর চলে এসো। এটা আসলে অন্য কোনো সেটে সম্ভব না। দেব বন্ধু বলেই এটা সম্ভব হয়েছে।’ ‘ককপিট’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এভাবেই কথাগুলো বলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে কোয়েল অভিনীত আলোচিত টলিউড সিনেমা ‘ককপিট’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কোয়েল-দেব। সিনেমাটি প্রযোজনাও করছেন দেব। ব্যক্তিগত জীবনে দেব-কোয়েল ভালো বন্ধুও।

সত্য ঘটনা অবলম্বনে, এক বিমান দুর্ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ককপিট’ সিনেমাটি। এ সিনেমার গল্পে পাইলট দিব্যেন্দু রক্ষিতের স্ত্রী রিয়ার চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। সে ইতিহাসবিদ, এনজিওতে বাচ্চাদের নাচ-গান শেখায়। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে ভালোবাসার মানুষটাকে খুব আঁকড়ে থাকে। চরিত্রটি রূপায়নে কোয়েল তার সর্বোচ্চটুকু দিয়েছেন বলে জানিয়েছেন দেব। আর কোয়েলও সিনেমাটি নিয়ে খুব আশাবাদী।

২০১৫ সালে ‘হিরোগিরি’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে দেখা যায় দেব-কোয়েলকে। সম্প্রতি আবারো ‘ককপিট’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করলেন তারা। দেব-কোয়েল ছাড়াও এতে অভিনয় করেছেন রুক্মিনি মৈত্র। সিনেমাটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা