,

গোপনে বিয়ে করেছিলেন রেখা-সঞ্জয়!

news-image

বিনোদন ডেস্ক : জেল থেকে মুক্তির পর বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন বলিউডের ক্ষমাতধর অভিনেতা সঞ্জয় দত্ত। ‘তিন নারীর সঙ্গে একই সঙ্গে প্রেম করেছিলেন সঞ্জয়’ – এমন সংবাদ এই সময়ে ছড়িয়ে পড়ে চারদিকে।

বিষয়টি খোদ মিডিয়াকে জানিয়েছেন সঞ্জয়।
এবার আরেকটি গুঞ্জন পাখা মেললো। আর সেটা হলো ৮০’র দশকে সঞ্জয় দত্ত নাকি গোপনে অভিনেত্রী রেখাকে বিয়ে করেছিলেন! এই জল্পনা খবরের শিরোনাম দখল করে নিয়েছে সম্প্রতি। সঞ্জয় তার আসন্ন সিনেমা ‘ভূমি’র প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, একটা সময় একসঙ্গে তিনজন প্রেমিকা ছিল তার। এরপর শুরু হয়েছে জল্পনা। আর এ তিনজনের মধ্যে নাকি একজন রেখা। এ অভিনেত্রীকে নাকি বিয়েও করেছিলেন সঞ্জয়। কিন্তু সেটা গোপনে।

আবার অনেকে জানান, দুজনে বিয়ে না করলেও সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ‘জমিন আসমান’ ছবিতে কাজ করার সময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সঞ্জয়। সেই অবস্থা থেকে তাকে বের করে আনার চেষ্টা করেন রেখা। আর তাই বিয়ের গুজব তৈরি হয়। তবে রেখার আত্মজীবনী রচয়িতা ইয়াস উসমান তার বইতে এই তথ্য অস্বীকার করেছিলেন।

একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আশরি দশকে সঞ্জয়ের সঙ্গে রেখার সম্পর্কের বিষয়টি সামনে আসে। গুজব রটে তারা দুজনে বিয়ে করেছেন। কিন্তু সঞ্জয় এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে