,

ছয় বছর পর মুক্তি পাচ্ছে জয়ার ‘খাঁচা’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক :মডেল-অভিনেত্রী জয়া আহসান তার গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন আগেই। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী ওপার বাংলায়তেও অভিনয় প্রশংসা ও পুরস্কার পেয়েছেন।

জয়া অভিনীত ‘খাচা’ নামের সিনেমাটি ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আকরাম খান পরিচালিত এ সিনেমার মুক্তিকে সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইউটিউবে এর ট্রেইলার প্রকাশ করা হয়।

২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।

১৯৪৭ সালের ভারত ভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘একই নামের গল্প’ অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। এর শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে