,

শুটিংয়ে ফিরেছেন আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচনায় নেই ঢাকাই ছবির নায়িকা আঁচল। নেই অভিনয়েও। গত বছর তার অভিনীত ‘সুলতানা বিবিয়ানার পর আর কোনো ছবি মুক্তি পায়নি।

শুধু ছবি মুক্তি নয়, এফডিসিতে দেখাও মেলে না তার। এক ধরনের আড়াল হয়েই জীবনযাপন করছেন। মিডিয়ার সামনে আসতে অনীহা প্রকাশ করছেন। তার যোগাযোগ মাকে দিয়েই করাচ্ছেন।

কিন্তু কেন? প্রশ্নের উত্তর দিলেন আঁচল নিজেই। তিনি জানান, ‘আড়াল হয়ে পড়ছি এটা সত্যি নয়। পরিবারের সঙ্গেই এখন বেশি সময় কাটানো হচ্ছে। কাজের প্রস্তাব যে আসছে না তা কিন্তু নয়, আসছে।

ভালো গল্প আর ভালো চরিত্রে কাজের জন্য মুখিয়ে আছি। আশা করি শিগগিরই এমন কিছু কাজের প্রস্তাব আসবে।’ আড়ালে থাকলেও দীর্ঘদিন আবারও তারেক সিকদার পরিচালিত ত্রিভুজ প্রেমের ছবি ‘দাগ’-এর শুটিয়ে অংশ নিয়েছেন আঁচল।

ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গানে তাকে দেখা যাবে। এ আইটেম গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘দাগে আমি, বাপ্পী আর মিম অভিনয় করছি।

এখন যে গানটির শুটিং করলাম সেটিকে আইটেম গান বলা যায়। গল্পের প্রয়োজনেই গানটি রাখা হয়েছে। ছবির একটা দৃশ্যে দেখা যাবে, খলনায়ক ডিজে সোহেল একটি পানশালায় যান।

সেখানে অন্য একটি মেয়ে নাচ করেন। কিন্তু সোহেল কল্পনায় আমাকে দেখতে থাকেন।’ দাগ ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালের ১৬ ফ্রেব্রুয়ারি। ছবির ৮০ ভাগ শুটিং সিলেটে হয়েছে।

আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে