সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি ফাঁসে নাখোশ আমির

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে আমির খানের ‘থাগস লুক’। আর এতে আমির-ভক্তরা খুশি হলেও নাখোশ হয়েছেন আমির। বলিউড লাইফ ডটকমের খবরে জানা যায়, শুটিংয়ের নিরাপত্তা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলিউডের সফল এই অভিনেতা। পাশাপাশি ভবিষ্যতে যাতে তথ্য বা ছবি ফাঁস কমানো যায়, সে জন্য ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়েও তাগিদ দেন তিনি।

ফাঁস হওয়া ছবিগুলোতে আমিরকে দেখা গেছে ভিন্নরূপে। জীর্ণ পোশাক, কোঁকড়ানো চুল, ঘন দাঁড়ি ও লম্বা গোফে চেনাই যাচ্ছিল না আমিরকে। ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রে দস্যুর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আমির। তাই নিজেকে একেবারে দস্যুর মতো করেই সাজিয়েছেন তিনি।

ছবিতে আমিরের এমন রূপ দেখে অনেক ভক্তই তাঁকে তুলনা করছেন জনপ্রিয় হলিউড সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর টাইরিওন ল্যানিনস্টেরের সঙ্গে। আমির চাইছিলেন, দর্শক চমকটা পাক ছবি দেখার সময়। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। তবে বলিউড সংশ্লিষ্টদের ধারণা, ছবি ফাঁস হওয়ার কারণে আগ্রহ বাড়বে দর্শকদের।

তবে যতই আমির ছবির ব্যপারে লুকোচুরি করুন না কেন, তথ্য ফাঁস হচ্ছেই। ছবির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড লাইফ ডটকমকে জানায়, ‘ছবির একটি দৃশ্যে আমিরের সঙ্গে তরবারির যুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। বচ্চন ও আমির দুজনেই অ্যাকশন পরিচালকের সঙ্গে নিজেদের স্টান্ট নিয়ে আলাপ সেরে নিয়েছেন। যেহেতু অভিনয়ের ক্ষেত্রে তাঁরা দুজনেই একচুল ছাড় দিতে রাজি নন, তাই আশা করা যায় অসাধারণ একটি দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে থাগস অব হিন্দুস্তানে।’

মাল্টার সমুদ্রসৈকতে হচ্ছে ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রের শুটিং। আমির খান ছাড়াও ছবিতে অভিনয় করছেন ফাতিমা সানা শেখ, বিগ বি অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রটির গল্প লিখেছেন বিজয় কৃষ্ণ আচার্য। শোনা যাচ্ছে, পরিচালনাও নাকি তিনিই করছেন। এর আগে এই লেখক ও পরিচালক আমির খানের সঙ্গে ‘ধুম-৩’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক হিসেবে আদিত্য চোপড়ার সঙ্গে থাকছেন আমির খান। দিওয়ালিকে কেন্দ্র করে ২০১৮ সালের ৭ নভেম্বর ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা