,

ভিন্নরূপে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : সানি লিওন। অল্প সময়ের মধ্যে যার জনপ্রিয়তা পাল্লা দিচ্ছে বলিউডের অন্যান্য তারকার সঙ্গে। ‘রইস’ ছবির ‘লায়লা মে লায়লা’ গানে মঞ্চে আগুন ধরিয়েছেন তিনি। সে আগুনে ঘি পড়েছে যখন ‘বাদশাও’র ‘পিয়া মোরে’ ও ‘ভূমি’ চলচ্চিত্রের ‘ট্রিপি ট্রিপি’ গানে তাল মেলালেন তিনি। তবে এবার আর কোনো গান নয়, আরবাজ খানের বিপরীতে এবার চলচ্চিত্রে অভিনয় করছেন সানি। অভিনয়ের সময় মেকআপের ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। মুহূর্তেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় সে ছবিতে।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইনস্টাগ্রামে দেওয়া ছবি দেখে বোঝার উপায় নেই এটি সানি লিওন। ছবিটি শেয়ার দিয়ে এর ক্যাপশনে সানি লেখেন, ‘এমন কিছু যা আগে আপনি কখনো দেখেননি। আমার পরবর্তী অসাধারণ প্রকল্পের জন্য কিছু কৃত্রিমতার সংযোজন।’

কোন ছবির জন্য এই কৃত্রিমতার আশ্রয় নিচ্ছেন সানি, তার নাম তিনি বলেনি। তবে ধারণা করা হচ্ছে সানির আসন্ন চলচ্চিত্র ‘তেরা ইন্তেজার’-এর জন্যই এমনভাবে সেজেছেন তিনি। কারণ ‘তেরা ইন্তেজার’ ছবিটির পরিচালক রাজীব ওয়ালিয়া এনডিটিভিকে বলেন, ‘ছবিটিতে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ও কোণ থেকে সানি লিওনকে দেখা যাবে। আপনারা এমনভাবে সানিকে পর্দায় দেখতে পারবেন যা আগে কখনো দেখেননি। সে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ছবিটির জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’

‘তেরা ইন্তেজার’ ছাড়াও ‘টিনা অ্যান্ড লোলো’ শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করতে যাচ্ছেন সানি। এ ছাড়া একটি তেলেগু চলচ্চিত্রের আইটেম গানেও তাল মেলানোর কথা রয়েছে তাঁর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে