,

‘কোনো প্রযোজকের সঙ্গে ডেট করতে হয়নি’

news-image

বিনোদন ডেস্ক : ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’ ও ‘যমের রাজা দিলবর’ মতো ওপার বাংলারর কয়েকটি সুপারহিট ছবির নায়িকা পায়েল সরকার। সর্বশেষ আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘চলচ্চিত্র সাকার্স’। সেটে এই ছবির প্রযোজকের সঙ্গে তার ঝামেলা বাধে। এ কারণে ছবি থেকে বের হয়ে যান তিনি। পরে ঝামেলা মিটিয়ে আবার ছবির প্রচারণায় দেখা যায় পায়েলকে। কিন্তু কলকাতার সিনেমাপাড়ায় জোর গুঞ্জন, ছবির প্রমোশনের জন্য প্রযোজকের সঙ্গে ঝামেলা এই নায়িকার জন্য নতুন কোনো ঘটনা নয়।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পায়েল সরকার বলেন, ‘এত বছর ধরে কাজ করার পর ছবির প্রচার নিয়ে ভাবি না। আমি পেশাদার তাই ছবিটি প্রচারে রাজি হয়েছি। ’

সাক্ষাৎকারের তার ব্যক্তিগত জীবনকাহিনী নিয়েও প্রশ্ন করা হয়। প্রযোজক বা পরিচালকের সঙ্গে তো আপনারও প্রেম হয়েছে- এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, আমি কারও সঙ্গে একটা ছবি করলেই এ সব রটে যায়। আরেক প্রশ্নের জবাবে কলকাতার ছবির জনপ্রিয় এই নায়িকা বলেন, এটা নিশ্চিত করে বলতে পারি ছবি করার জন্য কোনো প্রযোজকের সঙ্গে কখনো ডেট করতে হয়নি।

সাক্ষাৎকারে পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও প্রশ্ন চলে আসে। এ প্রসঙ্গে পায়েল বলেন, সেই অধ্যায় শেষ হয়ে গেছে। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। সম্পর্কটা এগোলো না। হয়তো আমিই কোনো রিলেশনশিপের জন্য প্রস্তুত ছিলাম না। তবে এখনই আর কোনো কমিটমেন্টে যেতে চাই না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে