,

ব্যবসায় পার্টনার বিরাট-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন অনেক দিনের। একসঙ্গে ছুটি কাটানো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির মাধ্যমে কারো বুঝতে বাকি নেই ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। এমনকি বিয়ে করছেন তাদেরকে ঘিরে এমন গুঞ্জনও চাউর হয়েছে একাধিকবার। তবে এখনো মুখ ফুটে কোনো কিছুই স্বীকার করেননি বিরাট-আনুশকা।

এদিকে প্রেম কিংবা বিয়ে করছেন কিনা নিশ্চিত না করলেও একসঙ্গে ব্যবসায় নামছেন বিরাট-আনুশকা। দুজন মিলে একটি রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন। এ জন্য অনেকদিন ধরে জায়গাও খোঁজা শুরু করেছেন এ কথিত প্রেমিক জুটি। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এছাড়া সম্প্রতি একসঙ্গে একটি ঐতিহ্যবাহী পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করেছেন বিরাট-আনুশকা। পরবর্তীতে ইন্টারনেটে প্রকাশিত হয় এর ছবি। বলার অপেক্ষা রাখে না মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। কারণ পর্দার পাশাপাশি বাস্তবেও জীবনসঙ্গী হিসেবে এ জুটিকে দেখতে চাইছেন ‘বিরুশকা’ ভক্তরা।

বর্তমানে ভারত সফরে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এ সিরিজ নিয়েই ব্যস্ত বিরাট। অন্যদিকে আনুশকা ব্যস্ত তার পরী সিনেমার শুটিং নিয়ে। এছাড়া শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে