,

‘আপাতত একা আছি’

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। দীর্ঘ এ অভিনয় ক্যারিয়ারে অভিনয় গুণে যেমন আলোচিত হয়েছেন, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমালোচিতও হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। তার বর্তমান কাজের পাশাপাশি কথা বলেছেন ব্যক্তিগত জীবন নিয়েও। এ সময় প্রযোজক বা পরিচালকের সঙ্গে তার প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পায়েল বলেন, ‘আমি কারো সঙ্গে একটা সিনেমা করলেই এ সব রটে যায়।’

তবে রটনাগুলো মিথ্যে নাকি? পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেতা আবির সেনগুপ্তর সঙ্গে আপনার প্রেমের কথা তো অস্বীকার করতে পারবেন না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মিথ্যে বলছি না। তবে কোনো প্রযোজকের সঙ্গে ডেট করিনি। করতে হয়ও নি, এটা নিশ্চিত করে বলতে পারি।’

এমন কথা তো সব নায়িকাই বলে থাকেন। পাল্টা এমন প্রশ্নে পায়েল বলেন, ‘আমি সত্যি বলছি। সম্পর্কে জড়িয়ে গেলে কাজের ক্ষতি হয়। আমাদের পেশাটা খুব ডিমান্ডিং। এই পরিস্থিতিতে দুটো লোকের তালমিলটা জরুরি। মা-বাবাও কোনো চাপ দেন না। আসলে উনারা আমাকে চিরকাল খুব স্বাধীনতা দিয়েছেন। সম্পর্কে গেলেই দেখেছি স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে, স্পেস পাচ্ছি না। এটা হয়তো আমারই সমস্যা। তাই আপাতত একা আছি।’

২০১৫ সালে মুক্তি পায় পায়েল অভিনীত ‘যমের রাজা দিল বর’ নামে চলচ্চিত্র। কিছুদিন আগে রাজশ্রী দে পরিচালিত ‘বীরপুরুষ’ সিনেমায় নাম লেখান পায়েল।

এ ছাড়া এই অভিনেত্রী ‘চলচ্চিত্র সার্কাস’ নামে আরেকটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এর অন্যতম আকর্ষণও তিনি। এক ঝাঁক তারকাকে নিয়ে ‘চলচ্চিত্র সার্কাস’ সিনেমাটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে