সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা : মিলা

news-image

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় পপসংগীতশিল্পী মিলার। তবে এ গুঞ্জন মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামীর সঙ্গে কোনো বিচ্ছেদ হয়নি। যারা মন-গড়া মিথ্যে বানোয়াট খবর ছড়াচ্ছেন তাদের বলব, দয়া করে মনগড়া খবর প্রকাশ করে বিভ্রান্তিতে ফেলবেন না।’

তবে স্বামীর সঙ্গে মিলার মনোমালিন্য চলছে, এ তথ্য স্বীকার করেছেন মিলা। বিয়ের পরপরই তাদের মন কষাকষি শুরু হয়। একবার পারভেজের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপও নিয়েছিলেন এ গায়িকা। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়নি। তবে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য সাংসারিক জীবনের একটি অংশ বলে মনে করছেন মিলা।

সানজারির সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল মিলার। গত ১২ মে রাতে পারিবারিক আয়োজনের মাধ্যমে পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এ প্রেমের পরিণতি টানেন এই দম্পতি। পারভেজ সানজারি পেশায় বৈমানিক। বর্তমানে কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স-এ। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কাজ করেছেন তিনি।

মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’। ২০০৬ সালে প্রকাশিত হয় অ্যালবামটি। এটি কয়েকজন সংগীত পরিচালক মিলে তৈরী করেন। ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চাপ্টার-২’। এই অ্যালবামটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। ২০০৯ সালে প্রকাশিত হয় তার তৃতীয় অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা