,

দারুস সালামের ৭ জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত আব্দুল্লাহসহ সাত জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করেন দারুস সালাম পুলিশ। লাশগুলো গ্রহণ করেন আঞ্জুমানের ডিউটি অফিসার শাহজাদ হোসেনের কাছে। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গে থাকা সাতটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত থেকে মিরপুরের দারুস সালামের ২০ নম্বর বর্ধনবাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। পরে দারুস সালামের ওই জঙ্গি আস্তানা থেকে শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে