,

মাহমুদ আব্বাস-শেখ হাসিনা সাক্ষাতেও রোহিঙ্গা ইস্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্যালেসটাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতেও আলোচনায় এসেছে মিয়ানমারের রোহিঙ্গা সংকট। সোমবার রাতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাসস্থল হোটেল গ্র্যান্ড হায়াত স্যুটে এ সাক্ষাৎ হয়। জাতিরসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে অংশ নিতে তারা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্যালেস্টাইনের বর্তমান অবস্থার কথা জানান। শেখ হাসিনা প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, এটা একটা দুযোর্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচারণে প্রত্যেকে সবখানে প্রশংসা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ হিসেব প্রত্যেকেরই মানবিক গুণাবলী থাকা উচিত। অস্থায়ী ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রায় ৭ লাখ উদ্বাস্তু বাস করছে। কিন্তু মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রোহিঙ্গাদের সহায়তায় সরকারের ত্রাণ কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি জানি উদ্বাস্তু হওয়ার যন্ত্রণাটা। ৭৫ এর বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর আমরা দুই বোন ৬ বছর উদ্বাস্তু হিসেবে দেশের বাইরে ছিলাম। রোহিঙ্গাদের শনাক্তকরণে সরকার রোহিঙ্গাদের তালিকাভুক্ত করছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে