,

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত : সুষমা স্বরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাক্ষাতে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সাক্ষাতে অন্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে বলে প্রধানমন্ত্রীকে জানান সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত অবশ্যই বাংলাদেশের সঙ্গে আছে রোহিঙ্গা ইস্যুতে। আগামী ২৩-২৪ অক্টোবর যৌথ কমিশন বৈঠকে বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুষমা স্বরাজ। শহীদুল হক আরো জানান, প্রধানমন্ত্রী আবুধাবি ইতিহাদে নিউ ইয়র্ক আসার সময় একই প্লেনে সুষমা স্বরাজও ছিলেন। সেখানেও দুজনের মধ্যে আলাপ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে