রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়াকে কোনো নিষেধাজ্ঞাই থামাতে পারবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোনো নিষেধাজ্ঞাই উত্তর কোরিয়াকে থামাতে পারবে না। বরং এ ধরনের নিষেধাজ্ঞা ও চাপ তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করবে বলে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি অনলাইনের এক খবরে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

পিয়ংইয়ং এক বিবৃতিতে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আক্রোশপূর্ণ, অনৈতিক ও অমানবিক। এদিকে জাতিসংঘে জোরালো প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট সম্মত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে।

গত শুক্রবার উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ৩ হাজার ৭০০ কিলোমিটার (২ হাজার ২৯৯ মাইল) পরিভ্রমণ করেছে। পরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুয়ামে ক্ষেপণাস্ত্রটি রাখা হয়েছে, যা লক্ষ্যমাত্রার নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনাকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আপত্তিকর উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব করা হয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ যত বাড়বে, আমাদের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি ততই গতিশীল হবে।

এই মাসের শুরুতে পিয়ংইয়ং ষষ্ঠবারের মতো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়বিক লড়াই ভিন্নমাত্রা লাভ করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা