,

অরিজিতের গানে শুভ-মাহির রসায়ন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘টুপটাপ’ গানটি। এর আগে গানটির ‘টুপটাপ, খুব চুপচাপ/আমি জানি একা নদী, অভিমানী তার চোখ/সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক/পারি না, ছাড়ি না, পারি না, পারি না, এ বোবা ঠোঁটে থাক’ এ পর্যন্ত প্রকাশিত হয়েছিল। আগ্রহী দর্শকরাও পুরো গানটির জন্য এতদিন অপেক্ষায় ছিলেন।

অপেক্ষার প্রহর শেষে গতকাল পুরো গানের ভিডিওটি প্রকাশ করেছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা সংশ্লিষ্টরা। এ গানের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দিলেন অরিজিৎ। তার সঙ্গে গেয়েছেন সোমলতা আচার্য। কলকাতার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অরিন্দম।

রোমান্টিক ঘরানার এ গানের দৃশ্যায়ন হয়েছে মালয়েশিয়ার সমুদ্রসৈকতে। এর নৃত্য পরিচালনা করেছেন সুমন রহমান।

দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় শুভ-মাহি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ। চিত্রনাট্য রচনা করেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। ৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে