,

অ্যামির মঞ্চে পুরস্কার দিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এ অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাদা রঙের একটি বালমেইন গাউন পরে মঞ্চে উঠেছিলেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।

ভ্যারাইটি টক শো শাখায় ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’ টক শোয়ের জন্য জন অলিভারকে পুরস্কার দিতে মঞ্চে ওঠেন প্রিয়াঙ্কা। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন অভিনেতা অ্যান্থনি অ্যানডারসন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অ্যামির মঞ্চে পুরস্কার প্রদান করলেন এ অভিনেত্রী। গত বছর লিমিটেড সিরিজ, চলচ্চিত্র অথবা ড্রামাটিক স্পেশাল শাখায় সেরা পরিচালকের পুরস্কার প্রদান করেন তিনি। টম হিডেলটনের সঙ্গে ‘দ্য নাইট ম্যানেজার’ পরিচালক সুসান বিয়েরকে পুরস্কার প্রদান করেন বেওয়াচ অভিনেত্রী।

 

 

তার আগে লাল গালিচায় ক্যামেরার সামনে পোজ দেন প্রিয়াঙ্কা। অ্যামির ৬৯তম আসরে প্রিয়াঙ্কা ছাড়াও ছিলেন রিজ উইদারস্পুন, নিকল কিডম্যান, অ্যাডাম স্কট, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, লিলি টমলিন, সেথ মেয়ার্সের মতো হলিউড তারকারা। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে