,

রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ সহ্য করা হবে না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ সহ্য করা হবে না জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ জঙ্গিবাদে যুক্ত করার চেষ্টা করতে পারে। তবে এ দেশে জঙ্গি দলে যুক্ত হয়ে অন্য কোনো দেশে হামলা চালাবে, বাংলাদেশকে কেউ ব্যবহার করবে- সেটা আমরা অ্যালাউ (সহ্য) করব না।

এছাড়াও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে প্রচলিত আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন বলে জানান আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। তাদের জন্য ২ হাজার একর জমিতে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে প্রচলিত আইনে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করার কথা। কিন্তু মানবিক দিক বিবেচনায় কোনো রোহিঙ্গা নির্ধারিত এলাকার বাইরে পাওয়া গেলে তাকে রেসকিউ (উদ্ধার) করে নির্দিষ্ট শিবিরে পাঠানো হবে। এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গাকে বাইরে থেকে উদ্ধার করে শিবিরে পাঠানো হয়েছে।

মিয়ানমারের দুই ফটো সাংবাদিককে আটক করা হয়েছে -এ সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, তারা ট্যুরিস্ট (ভ্রমণ) ভিসায় এসে রোহিঙ্গা শিবিরে ছবি ও তথ্য সংগ্রহ করছিল। ট্যুরিস্ট ভিসায় এসে কেউ সাংবাদিকতা করবে, আমরা তো সেটা অ্যালাউ করব না। তাদের সহযোগী হিসেবে বাংলাদেশের একজন ফটো সাংবাদিক ছিলেন, তিনি মিয়ানমারের সাংবাদিকদের পরিচিত ছিলেন। এছাড়া তাদের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে