মিয়ানমার থেকে ১লাখ টন আতপ চাল ক্রয় করবে বাংলাদেশ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেপ্টেম্বর ১৮, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের কাছ থেকে এক লাখ টন আতপ চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি টনের দাম পড়বে ৪৪২ ডলার। আগামী তিন মাসের মধ্যে মিয়ানমার বাংলাদেশকে এ চাল দেবে। সোমবার খাদ্য মন্ত্রণালয়ে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।