,

মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেনি। তারা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বার বার ডেকে আমাদের বক্তব্য জানিয়েছি। মিয়ানমার যতোদিন পর্যন্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করবে ততোদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যসহ অন্য সম্পর্ক অব্যাহত থাকবে।

মানবিক কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, দেশের সকল রাজনীতিক দলের উচিত সরকারের এই অবস্থান ও কার্যক্রমকে সমর্থন করা। এটা নিয়ে রাজনীতি ও বিরোধিতা করলে রোহিঙ্গাদের, মানবতার ও বাংলাদেশের ক্ষতি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে