,

আরাকান স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে: হেফাজত

news-image

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত আরাকান রাজ্য স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলনা নূর হোছাইন কাসেমী। সোমবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নূর হোসাইন কাসেমী বলেন, ‘আরাকান স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রয়োজনে মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে আনার জন্য কূটনীতিক জোর তৎপরতা চালাতে হবে। এ সংকট সমাধানের একমাত্র পথ আরাকানের স্বাধীনতা।’
হেফাজত নেতা বলেন, ‘মিয়ানমার একটি সন্ত্রাসী রাষ্ট্র। তাদের দূতাবাস এ দেশে থাকার কোনও প্রয়োজন নেই।’

রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধে জাতিসংঘ এবং ওআইসিসহ আর্ন্তজাতিক সংগঠনগুলোকে কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে সমাধান না করলে বাংলাদেশ সরকারকে সামরিক অভিযান চালিয়ে আরাকান স্বাধীন করতে হবে। আর সরকারের এ অভিযানে দেশের ১৬ কোটি মানুষ তাদের সঙ্গে থাকবে।’

সমাবেশের পর একটি মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে যাত্রা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু মিছিলটি শান্তিনগর মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলনা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে রওনা হয়।

এদিন সকাল থেকেই বায়তুল মোকারমের সামনে রাস্তা অবরোধ করে জড়ো হতে থাকেন  হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুর হক, মাওলানা মামুনুল হক, আবু তাহের জিহাদি, জোনায়েদ আল হাবিব, মুজিবুর রহমান, আজিজুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে