,

সালমানের সাথে অভিনয়ের ইচ্ছে সব অভিনেত্রীরই আছে : দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি গুজব রটে সালমান খান-দীপিকা পাডুকোন জুটিকে কিক-২ ছবিতে দেখা মিলবে। কিন্তু তাদের ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। এ সম্পর্কে দীপিকা জানিয়েছেন, কিক ২-তে থাকছেন না তিনি। শুধু তাই নয়, কিক ২ ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সাথে এখনও কারও কথাই হয়নি।

দীপিকা বলেন, ‘সালমানের সাথে অভিনয়ের ইচ্ছে সব অভিনেত্রীরই আছে বলে আমার মনে হয়। আমিও এর ব্যতিক্রম নই। তবে এ বিষয়ে এখনও আমার সাথে ছবি সংশ্লিষ্ট কারও কোনো কথা হয়নি। যদি তারা চান বা সেই সুযোগ পাই তো আমি সালমানের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই। আশা করি সালমানের সাথে আমার রসায়ন বেশ ভালোই জমবে এবং দর্শকরা ভালো কিছুই দেখতে পাবেন।’

এর আগে নির্মাতারা সালমান-দীপিকা জুটিকে একসাথে বাঁধতে চেয়েছিলেন অনেকবার। কিন্তু বরাবরই এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলা চলে।

২০১৪ সালে মুক্তি পায় সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কিক’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি। সালমান খানের সাথে লঙ্কান সুন্দরী জ্যাকুলিনের রসায়নটা দারুণ জমে উঠেছিল সিনেমায়। অ্যাকশনধর্মী এ ছবিতে আরও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও মিঠুন চক্রবর্তী। সেই সাফল্যের ধারাবাহিকতায় কিক ২ নির্মাণের ঘোষণা আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে