,

রোহিঙ্গা শরণার্থী বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নে শিকার হয়ে দেশ ছেড়ে ছুটে আসছে লাখ লাখ রোহিঙ্গা। তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। রোহিঙ্গা শরণার্থী বিষয়ে নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট চেয়ে ওই আবেদন করা হয়েছে। আবেদনে বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে।

আইনজীবী তানজিম সংবাদমাধ্যমকে জানান, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৪ নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এখন তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আসে।

উল্লেখ্য, ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক কনভেনশনে সুরক্ষার বিষয়টি বলা আছে। আর ১৯৬৭ সালের প্রটোকলে সে কনভেনশনের সুরক্ষা দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ এ দুটির কোনোটিতেই স্বাক্ষর করেনি। ফলে একটি আইনি কাঠামোর শূন্যতা রয়ে গেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী বিষয়ক আইন থাকলেও বাংলাদেশে এবিষয়ে কোনো আইন না থাকায় রিট আবেদনটি করা হয়েছে বলে জানান তানজিম।

আবেদনে বলা হয়েছে, সরকার মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি নতুন করে কয়েক লাখ রোহিঙ্গা দেশে ঢুকেছে। তাছাড়া পাকিস্তানি বিহারীরাও শরণার্থী হিসেবে বসবাস করে আসছে। বিশাল এই শরণার্থী জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা ও সুরক্ষার জন্য একটি আইনি কাঠামো থাকা খুবই জরুরি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে