,

অর্থপাচারকারীদের চিহ্নিত করার উদ্যোগ নেই : টিআইবি

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা বড় অঙ্কের অর্থপাচারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় না এনে সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিবাজদের বিচারের ঘাটতি রয়েছে বলেও অভিমত সংস্থাটির।

রোববার সকালে রাজধানীতে টিআইবি কার্যালয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট ১৬ : দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন সংশ্লিষ্ট লক্ষ্যের ওপর বাংলাদেশের প্রস্তুতি, বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংস্থাটি।

এসডিজি ‘১৬ বাস্তবায়নে কিছু ঘাটতি সত্ত্বেও বাংলাদেশ আইন, নীতি ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি যথেষ্ট বলে অভিমত টিআইবির।

সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থ পাচার ও দুর্নীতি রোধ এবং নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণে যথেষ্ট ঘাটতি আছে বলে পর্যবেক্ষণ টিআইবির। ফলে সংস্থাটি মনে করছে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যারা বড় ধরনের অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু কোনোভাবে বিচারের আওতায় আনা বা চিহ্নিত করার কোনো সুনির্দিষ্ট উদ্যোগ আমরা দেখতে পাই না।’

দেশের বড় দুর্নীতিবাজদের বিচারের ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে মনে করে টিআইবি। আর উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর ক্ষেত্রেও যথেষ্ট ঘাটতি আছে বলে মনে করে তারা।

টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘আমরা এখন বলছি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি, উন্নয়নের মহাসড়কে হাঁটছি। কিন্তু এখনো আড়াই কোটি মানুষ কিন্তু অপুষ্টিতে ভুগছে। তার মানে যত কিছুই আমরা করছি সেটা জনগণের সঙ্গে সম্পৃক্ততা পাচ্ছে কি না, জনগণের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জনগণ সেখানটায় নিজের অবস্থানটাকে দেখতে পাচ্ছে কি না পরিষ্কার করে সেটা দেখার একটা ব্যাপার আছে।’

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্য নিয়োগে স্বচ্ছতা, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল, বৈদেশিক অনুদান আইনের সংস্কারসহ বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। এসডিজি সফলভাবে বাস্তবায়ন করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে