,

রশিদের চালকল ও গুদামে তল্লাশি

news-image

বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আবদুর রশিদের প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডে অভিযান শেষ করেছে বাজার নিয়ন্ত্রণ কমিটি। এ ছাড়া রশিদের দুটি চালকল ও গুদামেও তল্লাশি চালানো হয়।

রোববার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে এ অভিযান চলে। চালের দামের ঊর্ধ্বগতি বিষয়ে জানতে রশিদের ওই প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ অভিযান চালানো হয় বলে জানা যায়।

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা রশিদ অ্যাগ্রোফুড মিলে চাল বা ধানের মজুদ আছে কি না, তা পর্যবেক্ষণ করেন। এ সময় রশিদের দুটি কলে ও গুদামে তল্লাশি চালানো হয়।

বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, চালের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে রশিদ অ্যাগ্রোফুডসহ খাজানগরের কয়েকটি চালকলে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বেশ কিছু দিন ধরে কুষ্টিয়াসহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। কয়েক দফায় চালের দাম বেড়েছে।

এদিকে, চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে চালকল সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। আজ রোববার সচিবালয়ে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন তিনি।

আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী রশিদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। ওই সময় রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে