,

‘আমি দিবালা, মেসি কিংবদন্তি’

news-image

স্পোর্টস ডেস্ক : আরো একবার লিওনেল মেসির সঙ্গে তুলনা। আবারো বিনম্র পাওলো দিবালা। মেসির মতো দিবালাও আর্জেন্টাইন। একজন বার্সেলোনার প্রাণভোমরা; অন্যজন জুভেন্টাসের মধ্যমণি। গতবারের মতো চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড। লিগে মাত্র চারটি ম্যাচ খেলে ইতোমধ্যেই করে ফেলেছেন দুটি হ্যাটট্রিক। লিগে মেসির গোল যেখানে পাঁচটি; সেখানে দিবালা করেছেন আট গোল। তবে এতকিছুর পরও মেসির সঙ্গে তুলনায় যেতে চান না আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে তার তুলনা করা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।

রোববার সাসসুয়েলোর মাঠ থেকে ৩-১ গোলের জন্য নিয়ে ফেরে জুভেন্টাস। জুভদের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন দিবালা। এর আগে জেনোয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেন তিনি। চার ম্যাচে করা দুটি হ্যাটট্রিকই প্রতিপক্ষের মাঠে। দিবালাকে নিয়ে প্রশংসার বন্যা তো বইবেই।

নতুন মৌসুম শুরুর আগে দিবালা বার্সেলোনায় মেসির সঙ্গী হবেন বলেই জোর গুঞ্জন চলছিল। তবে ন্যু-ক্যাম্পে না এসে ইতালিতে থাকার সিদ্ধান্তে অটল থাকেন দিবালা।

মেসির সঙ্গে তুলনা খুব একটা খারাপ লাগছে না দিবালার। তবে মেসি যেটা করেছেন সেটা কারো পক্ষেই করা সম্ভব নয় বলে জানান এই জুভেন্টাস তারকা। একইসঙ্গে কিং লিওকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

জুভেন্টাসের হয়ে ১০০তম ম্যাচে হ্যাটট্রিক করতে পারায় তৃপ্ত দিবালা বলেন, ‘আমি অনেক খুশি। তিন গোল পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার।’

এরপর মেসির সঙ্গে তুলনায় আপত্তি প্রকাশ করে জুভেন্টাসের নাম্বার টেন বলেন, ‘আমি দিবালা। ব্যাপারটা এমন নয় যে আমি (মেসির সঙ্গে) তুলনা পছন্দ করি না। কিন্তু সে কিংবদন্তি। সে এমন কিছু করেছে যেটি ফুটবল ইতিহাসে কখনোই কেউ করতে পারেনি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে