সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাঁদের আসল বয়স কত?

news-image

বিনোদন ডেস্ক : তারকাদের আসল বয়স এমনিতেই ধরা পড়ে কম। এখানে মেকআপের যেমন কিছু কারসাজি থাকে, তেমনি স্বাস্থ্যসম্মত জীবনযাপনেরও আছে অনেক ভূমিকা। পরিমিত খাবার খাওয়া আর নিয়মিত শরীরচর্চা করে অনেকেই চেহারায় তরুণ ভাব ধরে রেখেছেন। কিন্তু তারকাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের চিরতরুণ বললেও বুঝি কম বলা হবে। কারণ, চেহারা দেখে তাঁদের আসল বয়স ঠাওর করার কোনো উপায় নেই।

গোয়েন স্টেফানি
সংগীত তারকা গোয়েন স্টেফানিকে দেখলে তাঁর বয়স কত বলে মনে হয়? তা যতই মনে হোক, এই তারকার আসল বয়স ৪৭।

সালমা হায়েক
হলিউডের আবেদনময়ী অভিনেত্রী সালমা হায়েককে দেখলে এখনো মনে হবে যুবতী। অথচ বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।

অ্যালিসন হেনিগ্যান
‘হাউ আই মেট ইয়োর মাদার’ সিরিজের এই তারকাকে দেখলে বোঝার উপায় নেই যে তাঁর বয়স এখন ৪৩।

জেনিফার অ্যানিস্টোন
লাস্যময়ী নায়িকা জেনিফার অ্যানিস্টোনকে পর্দায় প্রথম যেমন দেখা গিয়েছিল, এখনো যেন তেমনি আছেন। দেখে মনে হতে পারে বয়স তাঁর আটকে আছে। আসলে এই তারকার ৫০ বছর হতে আর মাত্র দুই বছর বাকি।

জিম পারসানস
‘বিগ ব্যাং থিওরি’ ছবির জিম পারসানসের বয়স আর কতই হবে? ৩০ বা এর থেকে কিছু কম। এমন ভাবলে ভুল করছেন। এই তারকার বয়স ৪৪।

র‍্যাচেল ম্যাকঅ্যাডামস
‘নোটবুক’ ছবিতে যখন অভিনয় করেন, তখন র‍্যাচেল ম্যাকঅ্যাডামস ২৫ বছরের তরুণী। এখন তাঁর বয়স ৩৮। অথচ মুখখানা দেখলে মনে হয় এখনো কত তরুণ!

কিয়ানু রিভস
‘দ্য ম্যাট্রিক্স’ ছবির কিয়ানু রিভস কী খান, সেটা জানা দরকার। ৫৩ বছর বয়সেও কেউ এত তরুণ থাকে কী করে? সত্যি অবিশ্বাস্য!

জেরার লেটো
অস্কারজয়ী এই তারকা ৪৫ বছর পার করে ফেলেছেন। শুনে চক্ষু চড়কগাছ?

জেন ফন্ডা
জেন ফন্ডা প্রবীণ অভিনেত্রী—এ কথা সবাই স্বীকার করবেন। তাই বলে ৭৯? হ্যাঁ, এই তারকাকে হলিউডের ‘ফিটনেস গুরু’ মানা হয়। কারণ, ৮০ ছুঁই ছুঁই এমন ফিট তারকা খুব কমই আছে পৃথিবীতে।

মনিকা বেলুচ্চি
জনপ্রিয় ইতালিয়ান অভিনেত্রী ও মডেল মনিকা বেলুচ্চিকে দেখলে আজও অনেক তরুণের হৃৎস্পন্দন বেড়ে যায়। যদিও এই তারকার বয়স ৫২। কিন্তু বয়সকে তিনি খুব ভালোভাবেই ধরে রেখেছেন।

সূত্র: ব্রাইট সাইড

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা