,

শহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিসর্গবিদ দ্বিজেন শর্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আজ রবিবার দুপুরে পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় দ্বিজেন শর্মার মরদেহ।

সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হয়।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে মতিঝিলে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দিরসংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন হবে।

দ্বিজেন শর্মা বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে