,

দালালের হাতে পড়ে সর্বস্ব হারাচ্ছে রোহিঙ্গারা

news-image

নিউজ ডেস্ক : প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে গিয়ে দালালচক্রের হাতে পড়ছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের এসব বাসিন্দা স্থল ও নদী পথে বাংলাদেশে আসছে।

এসেই পড়ছে দালালদের হাতে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা, যানবাহন ভাড়া করা, ক্যাম্পে আসা, বসবাসের জন্য জমির ব্যবস্থা, স্বর্ণালংকার ও জিনিসপত্র বিক্রি, মিয়ানমারের মুদ্রা কিয়াত কেনাবেচার জন্য তারা নির্ভর করছে দালালদের ওপর। সুযোগ বুঝে তাদের ঠকাচ্ছে দালালরা।

পুলিশি অভিযান, গ্রেফতার ও বিভিন্ন এলাকায় মাইকিং করেও দমানো যাচ্ছে না দালাল চক্রকে। রোহিঙ্গা নারীদের কাছ থেকে স্বর্ণ ও মুদ্রা রেখে বিনিময়ে নামমাত্র মূল্যে বাংলাদেশের টাকা দেয়া হচ্ছে। একইভাবে যাদের কাছে মুদ্রা নেই, তাদের স্বর্ণের বিনিময়ে টাকা দেয়া হচ্ছে। রোহিঙ্গারা বাধ্য হয়ে পানির দরে মিয়ানমারের মুদ্রা ও স্বর্ণ তুলে দিচ্ছে দালালদের হাতে। বিনিময়ে যা পাচ্ছে, তা দিয়ে একবেলা খাবারও জুটছে না।

ট্রলারে যাত্রী বিশেষ করে রোহিঙ্গা পারাপারে জড়িত দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে মাথাপিছু ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করছে। ঘুমধুম সীমান্তের শামলাপুরে এ কাজে নেতৃত্ব দিচ্ছে অর্ধশত দালাল। শামলাপুর এলাকার বেশিরভাগ বোট মালিকও এখন দালালি শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে