বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার আরও ২০ টন ত্রাণ চট্টগ্রামে

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে দমন পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি বিমানে ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। আজ শনিবার সকাল ১০টায় এবং বেলা ১২টায় বিমান দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রান পাঠালো ইন্দোনেশিয়া।

শনিবার সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সকাল ১০টায় আসা বিমানটিতে ১০ টন চাল আছে। পরের বিমানটিতে ১০ টন পরিমাণ কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী আছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ২০ টন চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার নিয়ে ইন্দোনেশিয়ার পাঠানো দুটি বিমান চট্টগ্রামে আসে।

শুক্রবার একটি বিমানে আসে সাত দশমিক ১৬ টন ওজনের কম্বল, চিনি, কাপড় ও পানির ট্যাংক। অন্য একটি বিমানে আসে ১০ টন চাল। সবার আগে ৯ অগাস্ট মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য একটি বিমান চট্টগ্রামে এসেছিল। এখন পর্যন্ত ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া ছয়টি বিমানে করে ৫৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছি।

সব মিলিয়ে এই পাঁচ দেশের পাঠানো ত্রাণের পরিমাণ ২৩০ টন। রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। এ ছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণবাহী আরেকটি বিমান দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি