,

ভগ্নিপতিকে নিয়ে ঝামেলায় সালমান

news-image

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা, আথিয়া শেঠি, জারিন খান, বলিউডে সালমান খানের হাত ধরে অভিষেক হয়েছে এমন তারকার সংখ্যাটা নেহাত কম নয়। কিন্তু পরিবারের সদস্যকে বলিউডে আনতে গিয়েই সালমান ঝামেলায় পড়েছেন।

তার বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার বলিউড অভিষেকের খবর বেশ পুরনো। নায়িকা নিয়েই মূল ঝামেলাটা বেঁধেছে। ছবিতে আয়ুশের নায়িকা হিসেবে সালমান ঠিক করে রেখেছেন মৌনি রয়কে। ভগ্নিপতি আয়ুশ তাতে সম্মত হচ্ছেন না। তিনি বড় কোনো অভিনেত্রী কিংবা প্রতিষ্ঠিত কোনো অভিনেত্রীর বোন বা মেয়ের সঙ্গে জুটি বাঁধতে চান।

এদিকে সালমান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শেষ পর্যন্ত আয়ুশ কার সঙ্গে জুটি বাঁধেন তার জন্য করতে হবে অপেক্ষা। তবে আয়ুশ কাজ করতে রাজি না হওয়ায় মৌনি রয়ের বলিউড অভিষেক থমকে যায়নি। তিনি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে ক্যারিয়ারের প্রথম ছবি ‘গোল্ড’র কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১৫ আগস্ট। -ডিএনএ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে