,

আলমগীর ও রুনার আমন্ত্রণে তারকারা

news-image
বিনোদন প্রতিবেদক : বহু বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করেছেন চিত্রনায়ক আলমগীর। ঢাকার এফডিসিতে চলছে এই সিনেমার শুটিং। ‘একটি সিনেমার গল্প’ নামের এই সিনেমার শুটিং নিয়ে গতকাল শুক্রবারও সকাল থেকে এফডিসিতে ব্যস্ত ছিলেন আরিফিন শুভ, ঋতুপর্ণাসহ অন্য শিল্পীরা। রাত নয়টায় এফডিসির চার নম্বর ফ্লোরে প্রথম আলোর সঙ্গে আলাপে শুভ বলেন, ‘আজ আমাদের সবার দাওয়াত। তাই সবাই মিলে এখন ছুটছি রুনা ম্যাম (রুনা লায়লা) ও আলমগীর স্যারের (আলমগীর) বাসায়।’ আলমগীর ও রুনার আসাদ অ্যাভিনিউয়ের বাসায় খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল জম্পেশ আড্ডা। ‘একটি সিনেমার গল্প’ পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আলমগীর। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন চম্পা, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।

এক ফ্রেমে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ছবি: ফেসবুক

সেলফি তুলছেন আরিফিন শুভ আর সেই মুহূর্তটি ধরে রাখছেন নায়ক ও পরিচালক আলমগীর। ছবি: ফেসবুক

বাবা-মেয়ের মধুর মুহূর্ত। ছবি: ফেসবুক

অতিথিদের আপ্যায়নের জন্য আলমগীর ও রুনার বাসায় আয়োজন করা হয় নানা পদের রান্না। ছবি: ফেসবুক

‘একটি সিনেমার গল্প’র অভিনয়শিল্পী ও কলাকুশলীর সঙ্গে নায়ক ও পরিচালক আলমগীরের আরেক মেয়ে মেহরুবা আহমেদ (সর্বডানে)। ছবি: ফেসবুক

আরিফিন শুভর সেলফিতে সাবেরী আলম, ঋতুপর্ণা, আঁখি আলমগীর, রুনা লায়লা ও মেহরুবা আহমেদ। ছবি: ফেসবুক

এটা কি কোনো দৃশ্যের মহড়া?। ছবি: ফেসবুক

আড্ডার মুহূর্তে এভাবে ধরা পড়েন রুনা লায়লা ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: ফেসবুক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে